২০২৫ থেকে সকল আইফোনে থাকবে ওএলইডি ডিসপ্লে
২০২৫ সাল থেকে অ্যাপল তাদের সকল আইফোন মডেলে অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লে ব্যবহার করবে। কোম্পানিটি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি) থেকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভারযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জাপানের নিক্কেই। খবর রয়টার্স।
আরও উন্নত কালার, শার্ড কনট্রাস্ট এবং হাই ডেফিনেশন ভিডিওর জন্য টেলিভিশন ও স্মার্টফোন নির্মাতার ক্রমেই এলসিডি থেকে ওএলইডি ডিসপ্লেতে আগ্রহী হচ্ছে।
নিক্কেই জানিয়েছে, অ্যাপলের এই পরিকল্পনার ফলে কোম্পানিটির হ্যান্ডসেট ব্যবসা থেকে বাদ পড়ে যাচ্ছে জাপানের শার্প কর্পোরেশন ও জাপান ডিসপ্লে।
ইতিমধ্যেই অ্যাপল তাদের পরবর্তী আইফোন এসই মডেলে ব্যবহারের জন্য চীনের বিওই টেকনোলজি এবং দক্ষিণ কোরিয়ার এলজি ডিসপ্লেকে ওএলইডি ডিসপ্লের জন্য কার্যাদেশ দেয়া শুরু করেছে।
প্রায় এক দশক আগে আইফোনের ডিসপ্লে তৈরিতে শার্প এবং জাপান ডিসপ্লের যৌথ শেয়ার ছিলো প্রায় ৭০ শতাংশ। কিন্তু সম্প্রতি শুধুমাত্র আইফোন এসই এর জন্য এলসিডি সরবরাহ করেছে।
২০১৭ সালে প্রথমবারের মতো আইফোন এক্সে ওএলইডি প্যানেল ব্যবহার করে অ্যাপল। বর্তমানে প্রিমিয়াম মডেলগুলোতে ওএলইডি ব্যবহার করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







